ছবি: সংগৃহীত
রাজনীতি

নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: আজ ‘এক দফা’ দাবিতে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ পালিত হচ্ছে। সকাল থেকেই মহাসমাবেশকে ঘিরে দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিলে জড়ো হতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা।

আরও পড়ুন: আ’লীগের সমাবেশে জনতার ঢল নামবে

শুক্রবার (২৮ জুলাই) সকাল ৭ টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সরেজমিনে দেখা যায়, বর্তমান সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেনে নেতাকর্মীরা।

ময়মনসিংহ থেকে আসা বিএনপি কর্মী মো. আরিফ জানান, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। আসতে কষ্ট হলেও মহাসমাবেশে এসে ভালো লাগছে। রাতেই বের হয়ে এসেছি। সরকারের পতন ছাড়া ঘরে ফিরবো না।

আরও পড়ুন: ঢাকায় আ.লীগ-বিএনপির সমাবেশ আজ

ছাত্রদল কর্মী নাহিদ চৌধুরী জানান, বিএনপি সরকার পতনের যে কর্মসূচি দিয়েছে, তা শেষ না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো। সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়েই ঘরে ফিরবো।

চাঁদপুর থেকে আসা বিএনপি কর্মী মো. জয়নাল খান জানান, সরকার স্বৈরাচারের রূপ ধারণ করেছে। এই সরকার আর জনগণের সরকার নয়। শুধু বিএনপি কর্মীরাই নয়, সাধারণ মানুষও আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই শেখ হাসিনার পদত্যাগের পূর্বে আমরা ঘরে ফিরে যাবো না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা