ছবি-সংগৃহীত
রাজনীতি

রেজাপন্থি অংশের সদস্যসচিব ফারুক

নিজস্ব প্রতিবেদক : ভেঙে যাওয়া গণঅধিকার পরিষদের রেজা কিবরিয়াপন্থিদের সদস্যসচিব হয়েছেন ফারুক হাসান। এই অংশের আগে সদস্যসচিব ছিলেন হাসান আল মামুন।

আরও পড়ুন : নুরের বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার (২০ জুলাই) গণঅধিকার পরিষদের দফতরের সহসমন্বয়ক শাহাবুদ্দিন শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (১৮ জুলাই) রাতে দলের (রেজা কিবরিয়া) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে ফারুক হাসানকে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে নির্বাচন করা হয়েছে।

গঠনতন্ত্রের আলোকে জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন : তদন্ত কমিটি লিখেছে ‘নিবন্ধনের যোগ্য’

প্রসঙ্গত, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের অনুসারীরা অভিশংসন করে রেজা কিবরিয়াকে আহ্বায়কের পদ থেকে বাদ দিলে গণঅধিকার পরিষদ বিভক্ত হয়ে পড়ে। এখন সংগঠনের অপর অংশের নেতৃত্বে আছেন সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা