ছবি-সংগৃহীত
রাজনীতি

সংসদ বিলুপ্তের দাবি দুরভিসন্ধিমূলক

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যে দাবি দিয়েছে, সেখানে সংসদ বিলুপ্ত করার কথা বলেছে। আমাদের সংবিধান অনুযায়ী, পরবর্তী সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান সংসদ বহাল থাকে। সংসদ বিলুপ্ত করার দাবি দুরভিসন্ধিমূলক।

আরও পড়ুন : বিএনপির সাথে কানাডার রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে ‘গন্তব্য স্মার্ট বাংলাদেশ’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি ঘোষিত একদফার বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তারা মাঝেমধ্যেই এমন কর্মসূচি দেয়। গত বছর একবার একদফা ঘোষণা করে বলেছিল খালেদা জিয়া মুক্ত হয়ে এসে সভায় যোগ দেবেন। তারেক রহমান উড়ে এসে সভায় বক্তব্য রাখবেন। তারেক রহমান কীভাবে উড়ে আসবে তারা সেই ব্যাখ্যা দেয়নি।

হাছান মাহমুদ বলেন, আমরা ধরে নিয়েছিলাম সম্ভবত ‘বোরাকে’ চড়ে আসবেন। কিন্তু সেই আন্দোলন গরুর হাটে মারা গেছে। আবার খালেদা জিয়াকে মাঝেমধ্যে খুব অসুস্থ বানিয়ে ও তার অবস্থা সংকটাপন্ন বলে প্রচার চালিয়ে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছে। সেগুলো হালে পানি পায়নি। গতকাল (বুধবার) তারা পুরোনো কথাই নতুন করে বলেছেন।

আরও পড়ুন : রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা

তিনি বলেন, বিএনপি যে দাবি দিয়েছে, সেখানে সংসদ বিলুপ্ত করার কথা বলেছে। আমাদের সংবিধান অনুযায়ী, পরবর্তী সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান সংসদ বহাল থাকে। সংসদ বিলুপ্ত করার দাবি দুরভিসন্ধিমূলক। বিরোধীরা বিভিন্ন সময় সংসদ বিলুপ্ত করার দাবি করে। সেটা তারা করতেই পারে। সেই অধিকার তাদের রয়েছে। সংসদ বিলুপ্ত করার দাবির মধ্য দিয়ে তারা আসলে দেশে একটি সাংবিধানিক সংকট তৈরি করতে চায়।

তথ্যমন্ত্রী বলেন, এভাবে অসাংবিধানিক কোনো কিছুকে তারা জায়গা করে দিতে চায়। সেটার জন্য তারা সংসদ বিলুপ্ত করার দাবি জানিয়েছে। যেটি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে বিএনপি এই দাবি করেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা