ছবি: সংগৃহীত
রাজনীতি
গণঅধিকার পরিষদ

নুর সভাপতি, সম্পাদক রাশেদ

নিজস্ব প্রতিনিধি: অভ্যন্তরীণ কোন্দলের মধ্যেই গণঅধিকার পরিষদের প্রথম জাতীয় কাউন্সিল সম্পন্ন করেছে নুর-রাশেদপন্থীরা। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর আর সাধারণ সম্পাদক পদে রাশেদ খান।

আরও পড়ুন: কার্যালয় ছাড়তে নুরকে নোটিশ

সোমবার (১০ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে ফকিরাপুলের প্রীতম জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১টায় কাউন্সিলের ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়।

দলের নেতৃত্ব বাছাইয়ের এ নির্বাচনে কাউন্সিলে মোট ভোটার ছিলেন ২১৬ জন। এরমধ্যে কেন্দ্রীয় কমিটির ভোটার ১২৬ জন। এর মধ্যে ৭৫ দশমিক ৪৬ শতাংশ ভোট পড়েছে।

আরও পড়ুন: নুরের বিরুদ্ধে মামলার আবেদন

সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে দলের সদস্য সচিব নুরুল হক নুর পেয়েছেন ১৩৫ ভোট, যুগ্ম আহ্বায়ক নাজমুল উস সাকিব ১৩ ভোট এবং সহকারী আহ্বায়ক বায়েজিদ শাহেদ পেয়েছেন ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান ১০৯ ভোট, মাহফুজুর রহমান খান ৩ ভোট, বিপ্লব কুমার পোদ্দার ৪ ভোট, কিবরিয়াপন্থী সদস্য সচিব হাসান আল মামুন ৪৩ ভোট এবং যুগ্ম সদস্য সচিব জিল্লু খান পেয়েছেন ১ ভোট।

অন্যদিকে দলের গঠনতন্ত্র অনুযায়ী উচ্চতর পরিষদের আটটি সদস্য পদের বিপরীতে লড়েন ১৮ জন। তারা হলেন- আবু হানিফ, শাকিল উজ্জামান, হানিফ খান সজিব, ফিরোজ আহমেদ, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, জামান আহমেদ সিদ্দিকী, শহিদুল ইসলাম ফাহিম, আনিসুর রহমান মুন্না, ওয়াহিদুল রহমান মিল্কিওয়ে, শাফায়েত হোসেন, মঞ্জুর ইসলাম, সাদ্দাম হোসেন, আব্দুস জাহের, আনিসুর রহমান মুন্না, আবদুল্লাহ আল মামুন সুজন, মিনা আল আমিন, জসিম উদ্দিন ও ফাতেমা তাসনীম।

আরও পড়ুন: এবার নুর-রাশেদকে অব্যাহতি

এরমধ্যে নির্বাচিত আটজন হলেন- আবু হানিফ, শাকিল উজ্জামান, হানিফ খান সজীব, শহীদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনীম, আব্দুজ জাহের, জসিম উদ্দিন আকাশ ও সরকার নুরে এরশাদ সিদ্দিকী।

তবে, শুরু থেকেই গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের অনুসারীদের ঘোষিত এ কাউন্সিলে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন দলটির আহ্বায়ক রেজা কিবরিয়ার সমর্থকরা। তবে শেষ মুহুর্তে এসে সাধারণ সম্পাদক প্রার্থী হন কিবরিয়াপন্থীদের সদস্য সচিব হাসান আল মামুন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা