তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)
রাজনীতি

বিএনপির শিক্ষা নেওয়া দরকার

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গত সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপির ওপর একটি চপেটাঘাত। তারা নির্বাচনে অংশ নেয়নি। তাদের নেতা, কর্মী, সমর্থদের বলেছে নির্বাচন বর্জন করার জন্য। তাদের আহ্বানে জনগণ সাড়া দেয়নি। নির্বাচনে ৫০ শতাংশ, কোনো কোনো ক্ষেত্রে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে। এটি বিএনপির ওপর চপেটাঘাত। এখান থেকে বিএনপির শিক্ষা নেওয়া দরকার। বিএনপি বর্জন করতে পারে। কিন্তু জনগণ বর্জন করবে না।

আরও পড়ুন: বিরোধী মত নিষ্ঠুর নিষ্পেষণে পিষ্ট

রোববার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ সদস্যের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপিসহ তাদের কিছু মিত্র দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত। তারা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের কাছে নালিশ করছে। তবে বিএনপি এখন চারটি বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ আছে। আর বক্তব্যগুলো হচ্ছে— তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, খালেদা জিয়ার স্বাস্থ্য ও তারেক রহমানের শাস্তি। কিন্তু এর বাইরে তাদের দেশের জনগণকে নিয়ে কোনো বক্তব্য নেই।

আরও পড়ুন: মোসাদের সঙ্গে বৈঠক হয়নি

তিনি বলেন, গত সাড়ে ১৪ বছরে দেশের যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে তা দেশের জনগণের কাছে আপনাদেরই তুলে ধরতে হবে। এখন গ্রামের ছেলেদের সঙ্গে শহরের ছেলেদের আর কোনো পার্থক্য নেই। দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন দেশকে নিয়ে নানা রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে এবং সেই ষড়যন্ত্রের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে আমাদেরই দু’একজন রাজনীতিবিদ।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে বর্তমানে ২২ প্রকার ভাতা চালু আছে। যেমন- বয়স্ক ভাতা ও বিধবা ভাতা। আর এই সমস্ত সামাজিক কার্যক্রমগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমেই বিতরণ করা হয়ে থাকে। কাজেই আপনারাই জানেন যে, দেশের প্রান্তিক জনগণের জন্য সরকার কী ভূমিকা রাখছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা