ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে

জেলা প্রতিনিধি : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি যাদের সব নেতারাই দুর্নীতিবাজ তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। তারা অস্থিতিশীল অবস্থা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

আরও পড়ুন : নুরের সঙ্গে যোগাযোগ নেই

সোমবার (৩ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার এবং তার নেতৃত্বে (আমরা) স্বাধীনভাবে এবং অত্যন্ত স্থিতিশীলভাবে জীবনযাপন করছি। বিএনপি-জামায়াতের যারা আছেন, তাদের এ বিষয়টি সহ্য হচ্ছে না। তারা অস্থিতিশীল অবস্থা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।

আরও পড়ুন : বিরোধী মত নিষ্ঠুর নিষ্পেষণে পিষ্ট

দলীয় নেতাকর্মীদের উদ্দ্যেশে আনিসুল হক বলেন, আপনারা বঙ্গবন্ধুর সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার শক্তি। আপনারা বিএনপি-জামায়াতের অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টাকে নিজ নিজ জায়গা থেকে প্রতিহত করবেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল এসময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা