সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী/ছবি: সংগৃহীত
রাজনীতি

সব মহানগরে বিএনপির পদযাত্রা

সান নিউজ ডেস্ক: সারাদেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে সরকারের ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবদী দল (বিএনপি)।

আরও পড়ুন: সংলাপ নিয়ে ভাবছি না

শুক্রবার (৯ জুন) সকালে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে আগামী ১৩ জুন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সারাদেশ সব মহানগরে এবং ১৬ জুন শুধু ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

১৩ জুন দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মহাখালী বাসস্ট্যান্ড থেকে শুরু করে নাবিস্কো সাতরাস্তা মোড়, হাতিরঝিল মোড় ও এফডিসি হয়ে হোটেল সোনারগাঁও সার্ক ফোয়ারা পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: দেশজুড়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গোপীবাগের সাদেক হোসেন খোকা রোড থেকে শুরু হয়ে রায় সাহেবের বাজার চৌরাস্তা পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে।

১৬ জুন দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পল্লবী সিটি ক্লাব থেকে শুরু করে ১০ নম্বর গোলচত্বর, কাজীপাড়া ও শেওড়াপাড়া হয়ে তালতলা আগারগাঁও পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আজিমপুরে স্যার সলিমুল্লাহ এতিমখানার সামনে থেকে শুরু হয়ে আরমানিটোলা মাঠ পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা