ছবি: সংগৃহীত
রাজনীতি

কুমিল্লায় মহাসড়কে দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুপক্ষের মুখোমুখি সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে ২ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

আরও পড়ুন্: আধিপত্য টেন্ডার চাঁদাবাজি দ্বন্দ্বে খুন

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে সংঘর্ষ শুরু হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের চট্টগ্রাম লেনে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।সদরে এ সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য মুজিবুল হক বঙ্গবন্ধু স্কয়ারে গণজমায়াতের আয়োজন করেন। একই দিনে চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানও উপজেলায় শোভাযাত্রার আয়োজন করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এক পর্যায়ে সকাল ৯টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ভাঙচুর করা হয় গণজমায়াতের মঞ্চ ও বেশ কিছু যানবাহন।

আরও পড়ুন্: দুদকে সাবেক মেয়র জাহাঙ্গীর

জেলা পুলিশের পক্ষ থেকে সকাল সাড়ে ১০টার দিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আধা ঘণ্টা চেষ্টার পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। সাড়ে ১১টার দিকে উভয় পক্ষ মহাসড়ক ত্যাগ করে। বেলা ১২টার দিকে যান চলাচল শুরু করা হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা