ছবি : সংগৃহিত
রাজনীতি

নোয়াখালীতে গুলিবিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ হাজী মো.দুলাল মেম্বার (৪৭) মারা গেছেন।

আরও পড়ুন : ট্রলির ধাক্কায় পরীক্ষার্থীর মৃত্যু

সোমবার (২৯ মে) রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দুলাল আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান কমিটির সদস্য। তিনি আন্ডারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২৫ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির একদল দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।

আরও পড়ুন : গাইবান্ধায় বাসচাপায় নিহত ১

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও নিহতের জেঠাতো ভাই মো.হানিফ দুলাল মেম্বারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্ডারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জসিমের বাড়িতে একটি সালিশ করতে যান দুলাল মেম্বার। সেখানে সালিশ শেষে তিনি মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে মোটরসাইকেলটি জসিম চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরপর ছোড়া দুই রাউন্ড গুলি দুলালের পিঠের বাম পাশে এবং ডান হাতে বিদ্ধ হয়। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে দুলালের দুই সহযোগী হাসান ও শহীদ গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের মরদেহ উদ্ধার

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (২৯ মে) রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৪দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম নিহতের স্বজনদের বরাত দিয়ে দুলাল মেম্বারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন : আ’লীগের উপর হামলার অভিযোগ

অপর এক প্রশ্নের জবাবে ওসি আরও বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ হচ্ছে না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা