ছবি-সংগৃহীত
রাজনীতি

নিষেধাজ্ঞায় নির্বাচন বন্ধ হবে না

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো নিষেধাজ্ঞায় নির্বাচন বন্ধ হবে না। নিষেধাজ্ঞা নিয়ে আমাদের মাথাব্যথা নেই, বিদেশিরা আমাদের বন্ধু। বিএনপি অসুস্থ রাজনীতি করে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিএনপির পরাজয় হবে।

আরও পড়ুন : আমাদের পরিবার জন্মগতভাবে আ’লীগ

রোববার (২৮ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক যৌথসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে আমাদের প্রভু নেই, বন্ধু আছে। বঙ্গবন্ধুরও বিদেশে প্রভু ছিল না, বন্ধু ছিল। প্রধানমন্ত্রীরও বিদেশে প্রভু নেই, বন্ধু আছে। একাত্তরেও আমরা বন্ধু পেয়েছিলাম, এখনও পাবো। প্রধানমন্ত্রী কারো বাধা মানেন না। তিনি তার কাজ করছেন, জনগণের জন্য কাজ করছেন।’

আরও পড়ুন : বিএনপি ক্ষমতায় গেলে আত্মহত্যার ঘোষণা

তিনি বলেন, যেকোনো দুর্যোগে দেশের মানুষের পাশে আওয়ামী লীগ ছিল এবং অবদান রেখেছে। সংকটের মধ্যেও দেশ এগিয়ে গেছে যা বিশ্বনেতারা তাদের মন্তব্যে তুলে ধরেছেন। বিএনপি নামক দলটির অন্তরজ্বালা। তাই প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিরূপ মন্তব্য করে।

আ’লীগের সাধারণ সম্পাদক বলেন, নোংরা ও নষ্ট রাজনীতি করে বিএনপি। এদের কাছে বঙ্গবন্ধুর বাংলাদেশ নিরাপদ নয়। তাই শপথ নিতে হবে, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক সন্ত্রাসের পৃষ্ঠপোষক এই অপশক্তি বিএনপিকে প্রতিহত করতে হবে।

আরও পড়ুন : বিএনপির সমাবেশে সাংবাদিক লাঞ্ছিত

নেতাকর্মীদের শান্ত থেকে সব ধরনের অপরাজনীতি মোকাবিলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আক্রমণ করবো না। কিন্তু কেউ আক্রমণ করলে তাকে ছেড়েও দেবো না। বিএনপি বলে নির্বাচন হতে দেবে না। আমরাও দেখবো তারা কীভাবে বাধা দেয়। জনগণের ভোটেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে। ভোটে বাধা দিতে আসেন, ভালো করে বুঝিয়ে দেবো।’

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি। দেশের সংবিধানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপার উল্লেখ নেই, তাই এ বিষয়ে কথা বললে বিএনপি ভিসানীতিতে আক্রান্ত হবে। এখন যারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে তাদের ব্যাপারে আমেরিকার পদক্ষেপ কী হবে, সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন : ভিসানীতি নিয়ে মাথাব্যথা নেই

সভায় জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আফম বাহাউদ্দীন নাছিম, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা