ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির জোটে ঐক্য নেই

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতের মতো বিএনপির আন্দোলনের জোট জগাখিচুড়িতে রূপ নেবে। এরই মধ্যে উইকেট পতন শুরু হয়েছে। তাদের দল ও জোটে ঐক্য নেই।

আরও পড়ুন : মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকুন

রোববার (১৪ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ঘরে ও জোটে ঐক্য নেই। এরই মধ্যে তাদের উইকেট পতন শুরু হয়েছে। ৫৪ দলের জোট এখন ১৪/১৫ দলে রূপ নিয়েছে। গত বছর কামাল হোসেনের নেতৃত্বে যেভাবে আন্দোলনের জোট জগাখিচুড়িতে রূপ নিয়েছিলো, এবারও তাই হবে। মানুষ এমনটাই মনে করছে।

আরও পড়ুন : জামাল উদ্দিন ভালুকা আ. লীগের অন্যতম নেতা

বিএনপির নির্বাচন ঠেকানোর হুমকিতে হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা শান্তি প্রিয় নির্বাচন চাই। কিন্তু তারা নির্বাচনে আসবে না। তারা নির্বাচন রুখতে চায়। আমরাও দেখাবো কে কাকে রুখে। জনগণকে সাথে নিয়ে নির্বাচন ঠেকানোর সমস্ত ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।’

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা