ছবি : সংগৃহিত
রাজনীতি

বিএনপি'র সড়ক অবরোধ প্রত্যাহার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা বিএনপির ঘোষিত ১২ ও ১৩ এপ্রিল জেলায় সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন : চলছে জমি দখলের মহোৎসব, নেপথ্যে সাংসদ

সোমবার (১০ এপ্রিল) রাতে এক বিবৃতিতে অবরোধ প্রত্যাহারে ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া

পাহাড়ের বসবাসরত পাহাড়ী ৩ সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উদযাপনের সম্মার্থে বিএনপি আগামী ১২ ও ১৩ এপ্রিল সড়ক অবরোধ তুলে নিয়েছেন।

বিবৃতিতে তিনি জানান, গত ৮ এপ্রিল খাগড়াছড়িতে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল ছিল,ইফতার মাহফিল সফল করার জন্য বিএনপি জেলা প্রশাসকের কাছে ৪ টি মাঠের নাম উল্লেখ করে আবেদন করেন, কিন্তু বিএনপিকে একটি মাঠও ইফতার মাহফিল করার অনুমতি দেয়া হয়নি, তার পরিবর্তে নিজস্ব স্থানে ইফতার মাহফিল করার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন : জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফলে বিএনপি খাগড়াছড়ি বাস টার্মিনালের নিকটস্থ ব্যক্তিগত মালিকানাধীন জমিতে ইফতার মাহফিল করার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে।

জেলা প্রশাসন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নামে পাল্টা কর্মসূচীর আবেদন পত্র সংগ্রহ করে শেষ মহুর্তে বিএনপির প্রস্তুতকৃত ইফতার মাহফিল স্থলে ১৪৪ ধারা জারি করে।

ইফতার মাহফিলের ভেন্যু নিয়ে এমন আচারণের প্রতিবাদে জেলা বিএনপি এক সংবাদ সম্মেলন ডেকে ইফতার মাহফিলে কোন প্রকার বাধা প্রদান করা হলে, আগামী ১২ ও ১৩ এপ্রিল জেলা ব্যাপী সড়ক অবরোধ ঘোষণা করতে বাধ্য হবো এ মর্মে ঘোষণা দেয়।

আরও পড়ুন : আধিপত্য বিস্তারে সংঘর্ষ, নিহত ১

যদিও ১২ ও ১৩ তারিখ পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈসাবী শুরু হবে। এতে জনমনে সড়ক অবরোধ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও অসন্তোষ প্রকাশ পাবে।

ওয়াদুদ ভূঁইয়া এমন উদ্ভুত পরিস্থিতির জন্য সরকার ও স্থানীয় প্রশাসনকে দায়ী করে বলেন, আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী। বিএনপি সকল সম্প্রদায়ের আবেগ, অনুভুতি ও অনুষ্ঠানের প্রতি সহমর্মী ও শ্রদ্ধাশীল।

আরও পড়ুন : নোয়াখালীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

তাই ইফতার মাহফিল বাধাগ্রস্ত হওয়া স্বত্তেও বিএনপি বৈসাবির প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ রেখে পাহাড়িদের অসুবিধার কথা বিবেচনা করে ১২ ও ১৩ এপ্রিল সড়ক অবরোধের ঘোষণা থেকে বিরত থাকলো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা