ছবি: সংগৃহীত
রাজনীতি

তিন দাবিতে গণভবনে সোহেল তাজ

সান নিউজ ডেস্ক: তিন দফা দাবিতে গণভবনের অভিমুখে পদযাত্রা এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ (সোহেল তাজ)।

আরও পড়ুন: বিএনপির অনেকেই যোগাযোগ করছে

সোমবার (১০ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউ থেকে এই পদযাত্রা শুরু করেন।

সোহেল তাজের তিন দাবি হলো─
১. ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে।
২. তিন নভেম্বর জেলহত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।
৩. জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জীবনীসহ পূর্ণাঙ্গ ইতিহাস সর্বস্তরের পাঠ্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশের সংবাদমাধ্যম বেশি স্বাধীন

সোহেল তাজ গণমাধ্যমকে বলেন, আপনি বঙ্গবন্ধুর কন্যা। আমি আপনার কাছে দাবি করছি, ভবিষ্যৎ প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে সঠিকভাবে জানতে পারে। এই গৌরবের শক্তিকে তারা নিজেদের প্রাণশক্তি হিসেবে গ্রহণ করে সামনে এগিয়ে যেতে পারে। নতুন প্রজন্ম হচ্ছে আমাদের চালিকা শক্তি। এটি শুধু আমার দাবি নয়, আপনিসহ মুক্তিযুদ্ধের সব গণমানুষের প্রাণের দাবি। এই বিষয়ে আপনি পদক্ষেপ গ্রহণ করবেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা