ছবি : সংগৃহিত
রাজনীতি

আইনের শাসন নেই, এ অবস্থা চলতে পারে না

জামালপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশে মানবাধিকার র‌্যাবের বুটের আঘাতে ক্ষত-বিক্ষত আর গণতন্ত্র পুলিশের বুটের চাপায় পিষ্ট। দেশে আইনের শাসনও নেই। এই অবস্থায় দেশ চলতে পারে না।

আরও পড়ুন : নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে জামালপুর জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, বিদ্যুতের দাম গত একমাসে তিন বার বাড়িয়েছে। এই টাকা কোথায় যাচ্ছে? কানাডার বেগম পাড়ায়। এই টাকা যাচ্ছে দুবাই, মালেশিয়া ও সিঙ্গাপুরে। আমরা যারা বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্স দিচ্ছি তাদের টাকা বিদেশে পাচার হচ্ছে।

আরও পড়ুন : দীঘিনালায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

তিনি আগামী দিনে সরকার পতনের আন্দোলনে বিএনপির পক্ষ থেকে যেকোন কর্মসূচি আসবে ওইসব কর্মসূচিগুলোতে সকল নেতাকর্মীদের অংশগ্রহণ করার আহবান জানান।

শনিবার (১১মার্চ) স্টেশন বাজার রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

আরও পড়ুন : ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন

আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সদস্য এডভোকেট সেলিম মিয়া,জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম নবী,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সজিব খান ও সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমীন মিলন প্রমুখ।

মানববন্ধনে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা