ছবি: সংগৃহীত
রাজনীতি

জেলা-মহানগরে বিএনপির মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক : যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের সাংগঠনিক মহানগর ও জেলা শহরগুলোতে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে প্রধানমন্ত্রীর জনসভা থাকায় ময়মনসিংহে এ কর্মসূচি স্থগিত করেছে দলটি।

আরও পড়ুন : ইতালি উপকূলে বিপদে ১৩০০ অভিবাসী

শনিবার (১১ মার্চ) ময়মনসিংহ ছাড়া সারাদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

এ কর্মসূচি উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে টিম গঠন করাসহ সারাদেশে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

আরও পড়ুন : নৌপুলিশের ওপর হামলা, আহত ১৬

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে মহানগর ও জেলায় শনিবার (১১ মার্চ) বেলা ১১টা- ১২টা পর্যন্ত মানববন্ধন হবে।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল, কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন : আরমানিটোলায় ভবনে আগুন

এ কর্মসূচিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অংশ নেবেন। এছাড়া ঢাকা মহানগর উত্তরে বাড্ডা সুবাস্তু নজর ভ্যালির সামনে থেকে অংশ নেবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বেলা ১১টায় ফার্স হোটেলের সামনে গণতন্ত্র মঞ্চ, বিজয়নগর পানির ট্যাংকি থেকে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট আল রাজী কমপ্লেক্স, মতিঝিলের অফিসের সামনে গণফোরাম মানববন্ধন কর্মসূচি পালন করবে।

আরও পড়ুন : লাগামহীন দ্রব্যমূল্যে দিশেহারা জনগণ

এছাড়া সম্মিলিত পেশাজীবী পরিষদ নটরডেম কলেজের সামনে, জাতীয় প্রেস ক্লাব থেকে গণতান্ত্রিক বাম ঐক্য, দুপুর ৩ টায় কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন অফিসের সামনে থেকে এলডিপি এ কর্মসূচি পালন করবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা