ছবি : সংগৃহিত
রাজনীতি

দুপুরে রাজধানীতে বিএনপির পদযাত্রা

সান নিউজ ডেস্ক : রাজধানীতে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দুপুরে পদযাত্রা করবে বিএনপি।

আরও পড়ুন : রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর আদাবরে শুরু পদযাত্রা হয়ে বসিলায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

বিএনপির এ পদযাত্রা আদাবর রোড সংলগ্ন ‘শ্যামলী মাঠ’ (শ্যামলী সিনেমা হলের পিছনে) থেকে এই পদযাত্রা শুরু হবে। রিংরোড, শিয়ামসজিদ, তাজমহল রোড, নূরজাহান রোড ও মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন : আ’লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

পদযাত্রা পূর্ব সমাবেশে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৯ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় পৃথক দুটি পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন।

আরও পড়ুন : অশান্তি সৃষ্টি করলে খবর আছে

কিন্তু তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে ৯ ফেব্রুয়ারির পদযাত্রার কর্মসূচি স্থগিত করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা