ছবি : সংগৃহিত
রাজনীতি

মুন্সীগঞ্জে যুবলীগের র‌্যালি ও শান্তি সমাবেশ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরে শুক্রবার সন্ধ্যায় র‌্যালি ও শান্তি সমাবেশ করেছে যুবলীগ নেতাকর্মীরা।

আরও পড়ুন : সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের থানাপুল এলাকার অংকুরিত যুদ্ধ একাত্তর ভাস্কর্যের সামনে থেকে র‌্যালি বের করে।

পরে র‌্যালিটি শহরের সুপার মার্কেট, বাজার সড়ক হয়ে পুরাতন কাচারী চত্বর ঘুরে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শান্তি সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুন : ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বুঝে না

এতে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান সুমন, জেলা যুবলীগের নেতা মাহমুদুল হাসান সাদী ভূইয়া, শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হোসাইন সানী ভূঁইয়া, চরকেওয়ার ইউপি সদস্য মন্টু দেওয়ান, যুবলীগ নেতা সম্রাট দেওয়ান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনার সততা, সাহসিকতা ও দেশপ্রেম বাংলাদেশকে মর্যাদাশীল ও উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনার মিশন এখন স্মার্ট বাংলাদেশ।

আরও পড়ুন : বিএনপির পদযাত্রা স্থগিত

বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় আওয়ামী লীগকে নির্বাচিত করতে যুবলীগের নেতাকর্মীরা অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা