রাজনীতি

বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার

ঝালকাঠি প্রতিনিধি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্দব সরকার। এই দেশ স্বাধীন হবার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্দি করেছিলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই তিনি এই দেশে সর্ব প্রথম প্রাথমিক বিদ্যালয় গুলোকে জাতীয়করণ করার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন করেছিলেন। যার সুফল আজও জাতি ভোগ করছে।

আরও পড়ুন: সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসীনি মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের বাইরে রেখে উন্নয়ন অগ্রযাত্রা সম্ভব না। এই সরকার ৯৬ সালে ক্ষমতায় এসে প্রথম নারীদের সম্মান বৃদ্ধি করেছেন। পিতার নামের সাথে মায়ের নাম সর্বস্তরে সংযুক্ত করার আইন করেছেন। এর প্রতিদান দিতে হবে। গ্রামে অসহায় নারীদের ভিবিন্ন ভাতা প্রচলন করেছেন। তাই কৃতজ্ঞতা স্বরুপ নৌকায় ভোট দিতে হবে।

আরও পড়ুন: পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে

তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে বিনামূল্যে করোনা টিকা দিয়েছে এই সরকার। এই গৌরবকে ধরে রাখার জন্য শেখ হাসিনাকে আগামীতে ক্ষমতায় আনতে হবে। বাংঙ্গালী জাতির অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কা জয়যুক্ত করে বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন। তিনি উপস্থিত সকলের নিকট নৌকায় ভোট প্রার্থনা করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসেন থলপহরির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক মুজিবুল হক আকন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা