রাজনীতি

অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান

সান নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মিথ্যা অপপ্রচারে কান না দেওয়ারও আহ্বান জানান। মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন : মন জয় করেই আমরা ভোট পাচ্ছি

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) যশোরে ৫১তম শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নতুন ক্যারিকুলামের পাঠ্যবইয়ে কোথাও কোথাও ভুল থাকতে পারে, এগুলো সংশোধনের জন্য দুটি কমিটি করে দিয়েছি। ভুলগুলো চিহ্নিত হলে সঙ্গে সঙ্গে সংশোধন করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের যদি ভুল থাকে, ভুল স্বীকার করে সংশোধন করবো। এরইমধ্যে যেখানে ভুল দেখা গেছে, তখনই দায়িত্বশীলদের দিয়ে সংশোধন করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বিএনপির আন্দোলনে লাল কার্ড

মন্ত্রী আরও বলেন, তবে যেখানে ভুল নেই; সেখানেও ভুল নিয়ে মিথ্যাচার করছে একটি অপশক্তি। তারা দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়। যারা মিথ্যাচার করছে সেই অপশক্তিকে ঐক্যবদ্ধ থেকেই প্রতিহত করবো।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা