গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর
রাজনীতি

আমরা বইমেলা বর্জন করব

সান নিউজ ডেস্ক: এই সরকার আদর্শ পাবলিকেশন্স, গার্ডিয়ান পাবলিকেশন্সের মতো জনপ্রিয় পাবলিকেশন্সগুলোকে বইমেলায় বই প্রকাশের অনুমতি দেয় না। এমন হলে আমরা বইমেলা বর্জন করব বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

আরও পড়ুন: ভুল সংশোধন করা হবে

তিনি বলেন, আজকের দেশে যারা মুক্তচিন্তার কথা বলে, স্বাধীনতার কথা বলেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই- আপনারা কেন আদর্শ পাবলিকেশন, গার্ডিয়ান পাবলিকেশন্সকে বইমেলায় বই প্রকাশের অনুমতিসহ স্টল না দেওয়ার বিষয়ে কথা বলছেন না

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ হুমকি দেন। বিদ্যুৎ, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ।

নূর আরও বলেন, সারাদেশের মানুষকে আমরা জানিয়ে দিতে চাই, আদর্শ পাবলিকেশন, গার্ডিয়ানসহ জনপ্রিয় পাবলিকেশন্সগুলোকে যদি বইমেলায় স্টল বরাদ্দ দেওয়া না হয়, তাহলে আমরা বইমেলা বর্জন করব। আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রাখতে চাই। বইমেলাকে সার্বজনীন করতে চাই। আজকে যদি তাদেরকে বইমেলায় স্টল দেওয়া না হয়, তাহলে আপনারা কেউ বইমেলায় যাবেন না। এক পয়সার বইও কিনবেন না।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিপকিন্স

নুরুল হক বলেন, প্রশাসনের ভাইদেরকে বলতে চাই আজকে আপনারা অন্যায়ভাবে বিরোধী দলের লোকদের ওপর মামলা দিচ্ছেন, হামলা করছেন, নির্যাতন করছেন। এগুলো অমানবিক এবং বেআইনি। যারা এসব কাজে নেতৃত্ব দিচ্ছেন তাদের কিন্তু ক্ষমা হবে না। আজকে আমরা দেখেছি গাজীপুরে এক ভাইকে থানায় নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। ওসি নাজিমউদ্দিন এক তরুণকে পিটিয়ে নির্মম নির্যাতন করেছে।

তিনি বলেন, সরকার আমেরিকাসহ বিশ্বের পশ্চিমা দেশগুলোকে বলছেন যে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী সংবিধান অনুযায়ী কাজ করছে। জনগণের রক্ষাকবচ হিসেবে কাজ করছে। আপনারা যদি আইনশৃঙ্খলা বাহিনীর বেআইনি দমন-পীড়নকে সমর্থন না করেন তাহলে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন।

তিনি আরও বলেন, এখন বিশ্ববাসী জেগে উঠেছে, এখন তারা বারবার একটা কথাই বলছে আগামী দিন বাংলাদেশে অবাক সুষ্ঠু নির্বাচন চায়। সুতরাং সরকার চাইলেও ১৪ ও ১৮ সালের মতো নির্বাচন করতে পারবে না। আপনার সুযোগ ছিল সিঙ্গাপুরের লি কুয়ান ইউ, মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো বাংলাদেশের উন্নতি করার। কিন্তু আপনি সুযোগের সদ্ব্যবহার করেননি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ১৩৯৪ প্রাণহানি

তিনি বলেন, আপনাদের আমলে যে উন্নয়ন হয়েছে, সেটি শুধুমাত্র নেতা-কর্মীদের উন্নয়ন হয়েছে। তারা লন্ডন দুবাই সিঙ্গাপুরে বাড়ি কিনেছে। আওয়ামী লীগের লুটেরারা দেশের টাকা বাইরে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ফেলেছে। এখন সরকার ভিক্ষার ঝুলি নিয়ে আইএমএফের কাছে ঘুরছে আর আইএফএফের কথায় বারবার জনগণের উপর দুর্ভোগ চাপিয়ে দিচ্ছে। তারা বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়াচ্ছে। আমরা স্পষ্টভাবে বলছি এই বিদ্যুৎ এবং গ্যাসসহ কোন জ্বালানি দাম আর এক পয়সাও বাড়ানো যাবে না।

বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা