ছবি : সংগৃহিত
রাজনীতি

বাসায় ফিরলেন বিএনপি মহাসচিব

সান নিউজ ডেস্ক : প্রায় একমাস কারাভোগের পর রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী অনেক মমতাময়ী

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার (১৬ জানুয়ারি) রাতে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন। এখন একটি কাজে বাইরে আছেন।

মির্জা ফখরুল ইসলাম স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলে এভার কেয়ারের চিকিৎসক ডা. শাহাবুদ্দীন তাকে ভর্তি হতে বলেন।

আরও পড়ুন : বিদ্যুতের দাম বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেছে

তিনি বলেছেন, সার্বিক পরীক্ষা-নিরীক্ষার জন্য দুদিন হাসপাতালে থাকতে হবে। নয়াপল্টনে নাশকতার অভিযোগে করা মামলায় ৩২ দিন কারাভোগের পর গত ৯ জানুয়ারি সন্ধ্যায় জামিনে মুক্তি পান তিনি। একই সঙ্গে মুক্তি পান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের স্থান নির্ধারণ নিয়ে উৎকণ্ঠা-উত্তেজনার মধ্যে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে জমায়েত হওয়া দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে একজনের মৃত্যু ও শতাধিক লোক আহত হন।

আরও পড়ুন : ২৫ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ সমাবেশ

পরদিন ৮ ডিসেম্বর রাতে নিজ বাসা থেকে ফখরুল ও আব্বাসকে আটক করে ডিবি পুলিশ। ৯ ডিসেম্বর পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়াা হয়।

তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন।

আরও পড়ুন : আওয়ামী লীগ শেকড়ের অনেক গভীরের দল

উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে ফখরুল-আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম।

পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে পল্টন থানার মামলায় গ্রেফতারের ৩২ দিনের পর গত ৯ জানুয়ারি কারামুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আব্বাস।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা