রাজনীতি

প্রধানমন্ত্রী অনেক মমতাময়ী

সান নিউজ ডেস্ক : এ সরকারের আমলে সারাদেশে উন্নয়ন হলেও চাঁপাইনবাবগঞ্জ পিছিয়ে রয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় আসা এ অভিনেত্রী চিত্রনায়িকা মাহিয়া মাহি।

আরও পড়ুন : শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আলহাজ্ব সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে আরও একবার ক্ষমতায় আসতে হবে। তাহলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উন্নতি হবে। তাই আমরা সবাই শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিব। নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করা দেশ প্রেমেরই অংশ। প্রধানমন্ত্রী অনেক মমতাময়ী। তার কাছে যা চাই তাই পাওয়া যায়।”

মাহি বলেন, ’ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জে একটি উপজেলা। আমি চাই জেলা শহর যেমন উন্নত। এই উপজেলা হবে তেমন উন্নত। ভোলাহাটকে ভুলে গেলে চলবে না। তাই চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে নৌকা প্রতীকের প্রার্থী জিয়াউর রহমান জিয়াকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন। তাহলে আমি তাকে গিয়ে বলতে পারব আপনাদের ভোলাহাটের জন্য কি কি লাগবে। যদি তিনি আপনাদের কথা না শুনেন তাহলে আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আবেদন করতে পারব। আমাদের ভোলাহাটে কি কি লাগবে।’

আরও পড়ুন : বিশ্বে বেড়েছে শনাক্ত ও প্রাণহানি

তিনি জানান, ’চাঁপাইনবাবগঞ্জ-২ আসানে যদি নৌকার প্রার্থীর জয় হয়, তাহলে আমি ভাববো আমি পাশ করেছি। নৌকা যদি কোনো কারণ পাশ নাও করে। তবুও আমি আপনাদের পাশে থাকব। সবাই নৌকার জন্য দোয়া করবো। আমাদের মমতাময়ী হাসু আপার জন্য দোয়া করবো।’

সান নিউজ/এসআই/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা