সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)
রাজনীতি

জানুয়ারিতে ফাইনাল খেলা হবে

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, ভোটচুরির বিরুদ্ধে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে। আগামী জানুয়ারিতে ফাইনাল খেলা হবে।

আরও পড়ুন: নির্বাচনের প্রস্তুতি নিন, বিএনপি আসবে

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির (জেপি) ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনটি রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, রাজনীতিতে এখন আর ভালো মানুষ আসতে চায় না। ছাত্র রাজনীতিতে একই অবস্থা। ভালো, সৎ ও মেধাবীদের রাজনৈতিক আনতে হবে, না হয় রাজনীতি চরিত্রহীন হয়ে যাবে।

সেতুমন্ত্রী বলেন, আসলে আমার ১৭ বছরে মন্ত্রীত্ব বিরল। আওয়ামী লীগের মতো দলে ৩ বার সাধারণ সম্পাদক, অনেক পেয়েছি। তবে সবই ওপরে আল্লাহ নিচে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কৃতিত্ব।

আরও পড়ুন: ৭.৮ ডিগ্রিতে তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

তিনি বলেন , ৭৫ সালে ইতিহাস সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড হয়েছিল। পৃথিবীতে এমন হত্যা আর হয়নি। এই হত্যাকাণ্ডের কারণেই ধীরে ধীরে রাজনীতির অঙ্গনে উঁচু দেয়াল সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ একদিনে একশ সেতু উদ্বোধন করতে পারে কিন্তু রাজনীতিতে আমরা কোনো উঁচু দেয়াল সৃষ্টি করিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে আজকে ভালো মানুষ আসতে চায় না। আজকে রাজনীতিতে কোনো শিক্ষিত, সৎ মানুষ আসতে চায় না। একই অবস্থা ছাত্র রাজনীতিতে। ছাত্র রাজনীতিতেও ভালো মানুষ আসতে চায় না। কিন্তু রাজনীতিতে যদি ভালো মানুষ না আসে তাহলে খারাপ লোক রাজনীতিতে আসলে রাজনীতি খারাপ হয়ে যাবে। দেশের মন্ত্রীতে খারাপ আসবে।

তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে দেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে। দেশের রাজনীতিকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে। এদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, এদেশের উন্নয়নকে বাঁচাতে হলে দেশ পরিচালনায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে।

আরও পড়ুন: মির্জা ফখরুল-আব্বাসের জামিন বহাল

জাতীয় পার্টি-জে,পি'র সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে জাতীয় পার্টি-জে,পি'র ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। এছাড়া আরও উপস্থিত ছিলেন ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ বিভিন্ন নেতাকর্মীরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা