ছবি : সংগৃহিত
রাজনীতি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

সম্মেলন ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

সান নিউজ ডেস্ক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে সম্মেলন ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের একাধিক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ঢাবিতে ছাত্রলীগের মঞ্চ ভেঙে আহত ৮

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে।

সূত্র হতে জানা যায়, ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের মধ্যে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে সম্মেলন ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।

সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সম্মেলন স্থগিতের ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন : বিএনপির সিদ্ধান্ত ওপার থেকে আসে

সরেজমিনে, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালকসহ হল প্রভোস্টদের ওপরেও ছাদ থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষণিক এ ঘটনায় কারো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : বিএনপি সংকটে আছে

বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা