প্রতীকী ছবি
রাজনীতি

আ’লীগ ক্ষমতায় থাকতে ষড়যন্ত্র করছে

সান নিউজ ডেস্ক: সরকার যখন দেখছে তাদের দিন শেষ, তখন তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় থাকতে নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে বিজয় দিবসর এক র‌্যালিতে অংশ নিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, অনেক কথা বলেছেন। আপনার সব কথার জবাব আমরা দেব না। শুধু মনে করিয়ে দিতে চাই—এই আওয়ামী লীগই স্বাধীনতার পরে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল গঠন করেছিল। এখন গত ১৪ বছরে গণতন্ত্রকে হত্যা করেছে, লুটপাট করেছে।

আরও পড়ুন: কোনো আত্মদানই বৃথা যায় না

তিনি বলেন, সরকার দিশেহারা হয়ে নানা কথা বলছে। আমরা ১০টি শান্তিপূর্ণ সমাবেশ করেছি। যেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি। বিশৃঙ্খলা তারা (আওয়ামী লীগ) সৃষ্টি করেছে। ৭ ডিসেম্বর নয়াপল্টনে নারকীয় তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ। তাদের অন্যায়কে ধামাচাপা দিতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বিএনপির ১০টি সমাবেশে জনগণ রায় দিয়েছে, এই সরকারকে তারা দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, জনগণের আজ একই দাবি—এই সরকারের হাত থেকে মুক্তি পেতে চায়। তাই জনগণকে রক্ষা করতে আমরা ১০ দফা দিয়েছি। এই দাবি জনগণের দাবি। এই দাবির সমর্থনে আমরা রাজনৈতিক দলগুলোকে যুগপৎ আন্দোলনের আহ্বান জানিয়েছি। আজকে আবার আহ্বান জানাতে চাই—আসুন দেশপ্রেমিক, গণতন্ত্রকামী দলমত নির্বিশেষে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে এই দেশকে বাঁচাই।

আরও পড়ুন: ভূমিধসে নিহত বেড়ে ১৬

র‌্যালিতে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। দুপুর ৩টা ৩৫ মিনিটে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‌্যালির উদ্বোধন করা হয়। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে নাইটিঙ্গেল, কাকরাইল, শান্তিনগর ও মালিবাগ মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে বেলা ৫টার পর র‌্যালি শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা