আক্রমণ হ‌লে সমু‌চিত জবাব : সড়ক পরিবহন  ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
রাজনীতি

আক্রমণ হ‌লে সমু‌চিত জবাব

সান নিউজ ডেস্ক : যেকো‌নো ধর‌নের সন্ত্রাসী কার্যকলা‌পের বিরু‌দ্ধে মা‌ঠে থাকবে আওয়ামী লীগ। আক্রমণ কর‌বো না, ত‌বে আক্রমণ হ‌লে সমু‌চিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন : শেরপুর জেলায় আ.লীগের সম্মেলন

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীতে সেতুমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যাল‌য়ে যৌথ সভা শেষে এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাস্তা বন্ধ ক‌রে জনদু‌র্ভোগ ক‌রে সমা‌বেশ কর‌তে দেওয়া হ‌বে না। আওয়ামী লীগও রাস্তা বন্ধ ক‌রে কো‌নো সমাবেশ কর‌বে না।

আরও পড়ুন : হাজিরা দিতে আদালতে মির্জা ফখরুল

ওবায়দুল কাদের ব‌লেন, বি‌দে‌শীরা আমা‌দের বন্ধু, উ‌দ্বেগ প্রকাশ কর‌ছেন একতরফাভা‌বে। এটা উ‌চিত নয়। এটা কূটনী‌তিক সৌজন্যতা নয়। পৃ‌থিবীর সব দে‌শের গণত‌ন্ত্রের চেহারা আম‌রা দে‌খে‌ছি।

তিনি আরও বলেন, আমরা ৬ জানুয়া‌রিও দে‌খে‌ছি। কি তাণ্ডব। তখন একপক্ষ‌কে নির্বাচ‌নে বলা হ‌য়ে‌ছে নির্বাচন চু‌রি হ‌য়ে গে‌ছে। নির্বাচ‌নে পরাজয় মা‌নেনি। এটাই কি গণতন্ত্রের আদর্শ -এসব কথা ব‌লে লাভ নেই। আমরা আপনা‌দের বন্ধু থাক‌তে চাই।

আরও পড়ুন : কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান, রিজভী আটক

ওবায়দুল কাদের বলেন, সমা‌বেশ য‌দি পাব‌লিক জন‌প্রিয়তার মাপকা‌ঠি হয় তাহ‌লে য‌শোর, চট্টগ্রাম কক্সবাজা‌রে কি দেখ‌তে পা‌চ্ছেন না। জনগণ কি চায়। সরকা‌রের জন‌প্রিয়তা যা‌দের ভ‌য়ের কারণ, নির্বাচ‌নে পরাজ‌য়ের ভ‌য়ে এখন নাশকতার উসকানি দি‌চ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা