ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
রাজনীতি

ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না

সান নিউজ ডেস্ক : ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না, লাফালাফি করবেন না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মরে গিয়ে গো (মরে গেছে)। ইভারে আর জেতা করার দরকার কী, ইভা মরে গেছে।

আরও পড়ুন : কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান, রিজভী আটক

ওবায়দুল কাদের বলেন, ফখরুলের জ্বালা। অন্তরে জ্বালা। বুকে বড় ব্যথা। কেন জানেন? পদ্মাসেতু শেখ হাসিনা করেই ফেললেন।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি নয়া পল্টন মাঠে কেন অনুষ্ঠান করতে চাচ্ছে আমাদের কাছে পরিষ্কার। তারা আগুন নিয়ে রাস্তায় নামতে চায়। একটু আগে জানলাম পুলিশের ওপর নাকি আক্রমণ করেছে বিএনপি।

আরও পড়ুন : এ্যানি ও জুয়েল গ্রেফতার

সেতুমন্ত্রী আরও বলেন, ফখরুল তত্ত্বাধায়ক নিয়ে চিন্তায়। লাভ হবে? কোনো লাভ হবে না। বিএনপিকে বিশ্বাস করবেন না। কক্সবাজারের মানুষ ভুল করবেন না। বাংলাদেশের মানুষ বিএনপি, তারেক রহমান থেকে সাবধান।

ওবায়দুল কাদের বলেন, কক্সবাজারের যে রূপান্তর তার রূপকার শেখ হাসিনা। বিশ্বায়নের রূপান্তর শেখ হাসিনা। যিনি ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে ইতিহাস রচনা করেন। তিনি বেঁচে আছেন বলেই আমরা শান্তিতে আছি।

আরও পড়ুন : নয়াপল্টনে সংঘর্ষে নিহত ১, আহত ২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই সব পরিস্থিতি সামলে এগিয়ে যাচ্ছি। দ্রব্যমূল্য কমে আসবে। বিদ্যুৎ সঙ্কট নাই। রাত ১টায়ও আপনারা খেলা দেখছেন?

তিনি আরও বলেন, কোথাও আপনারা সঙ্কট দেখছেন? বিএনপির আমলে এই বিদ্যুতের জন্য কত ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে, সব পরিষ্কার। বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

আরও পড়ুন : ২৪ ডিসেম্বরের আগে ছাত্রলীগের কমিটি

জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা