ছবি: সংগৃহীত
রাজনীতি

দুপুরে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

সান নিউজ ডেস্ক : বিএনপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে । বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : মেসির জাদুতে শেষ আটে আর্জেন্টিনা

রোববার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সম্মেলনে উপস্থিত থাকবেন ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনের সড়কের দুইপাশে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। শনিবার(৩ ডিসেম্বর) রাতে এই চেকপোস্ট বসানো হয়।

অপরদিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি দাবি করছে সাভারের আমিনবাজার থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টুকুকে নিয়ে গেছে।

আরও পড়ুন : দুপুরে চট্টগ্রামে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির জনসমাবেশ করার কথা রয়েছে। তবে সমাবেশের স্থান নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সরকার সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান নির্ধারণ করেছে। আর বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে অনড়।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা