রাজপথ আমাদের দখলে থাকবে : ওবায়দুল কাদের (ছবি : সংগৃহিত)।
রাজনীতি

রাজপথ আমাদের দখলে থাকবে

সান নিউজ ডেস্ক : বিএনপির নেতাকর্মীরা রাস্তায় কয়দিন থাকবে তা আমরা জানি না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তবে রাজপথ আমাদের দখলে থাকবে।

আরও পড়ুন : বিএনপি একটি প্রতিহিংসাপরায়ণ দল

আমরা আকাশ থেকে পড়িনি, জনগণের মাঝ থেকে আমরা এসেছি জানিয়ে তিনি আরও বলেন, আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে কী না তা সময়ই বলে দেবে।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট মাঠে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, ‘ফখরুল সাহেব খেলা হবে, খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। ডিসেম্বর মাসেই খেলা হবে।’

আরও পড়ুন : দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে রহস্য পুরুষ কামাল হোসেন ও তারেক রহমানসহ সবার অর্থের উৎস খোঁজা হচ্ছে।’

সম্মেলনের আনুষ্ঠানিকতা দুপুর ১২টার দিকে জাতীয় সংগীত পরিবেশন মধ্যে দিয়ে শুরু হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলনের প্রথম অধিবেশনে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের স্বাগত বক্তব্যের পরপরই প্রধান অতিথির বক্তব্য ওবায়দুল কাদের।

আরও পড়ুন : জনসভায় খালেদার যাওয়ার চিন্তা অলীক

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত রয়েছেন- দলের কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং প্রমুখ।

প্রথম অধিবেশন সমাপ্ত হলে দ্বিতীয় অধিবেশনে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির ঘোষণা করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা