রাজনীতি

আইজিপিকে বিএনপির চিঠি

সান নিউজ ডেস্ক: রাজনৈতিক মিথ্যা ও গায়েবি মামলা বন্ধ এবং দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

আরও পড়ুন: এডিসিসহ ১৩৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিটি আইজিপিকে হস্তান্তর করেন।

ওই চিঠির সঙ্গে ১৬৯টি গায়েবি মামলার তালিকা দেওয়া হয়। গত ২২ আগস্ট থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এসব মামলায় এজাহারভুক্ত আসামির সংখ্যা ৬ হাজার ৭২৩ জন, অজ্ঞাত আসামির সংখ্যা ১৫ হাজার ৫০ জন এবং ইতোমধ্যে এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৫৫৯ জনকে।

আরও পড়ুন: চীনে লকডাউন শিথিল

চিঠিতে আইজিপির প্রতি বিএনপি মহাসচিব বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের সাংবিধানিক দায়িত্ব সম্পর্কে আপনি অবগত আছেন। সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা আছে- আইনের আশ্রয়লাভ এবং আইনানুযায়ী ও কেবল আইনানুযায়ী ব্যবহারলাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার। বিশেষত আইনানুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না যাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে।

বেলা ১টা থেকে ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

আরও পড়ুন: ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে বৈঠকের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনপির মহাসচিব বলেন, সম্প্রতি পুলিশ কর্তৃক গণতন্ত্রকামী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মিথ্যা মামলা দায়ের এবং মানবাধিকার লঙ্ঘন চরম পর্যায়ে পৌঁছেছে। গত কয়েকদিন ধরে পুলিশ কর্তৃক বিএনপিসহ বিরোধী মতের নেতাকর্মীদের বিরুদ্ধে পুনরায় নতুন করে গায়েবি ও কাল্পনিক মামলা দেওয়া নিয়ে কয়েকটি জাতীয় পত্রিকায় বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: এইডসে মারা গেছেন ২৩২ জন

তিনি আরও বলেন, এসব মামলার সব আসামি বিএনপির নেতাকর্মী। একই ঘটনায় দুই থানায় মামলা হওয়ার ঘটনাও ঘটেছে। বাদী নিজেও জানেন না আসামির সংখ্যা কত। সাক্ষীরাও বিস্ফোরণের শব্দ শোনেনি এবং ঘটনাস্থলের বাসিন্দারাও কিছু জানেন না। মামলার বাদী পুলিশ, কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের অধিকাংশ মামলার অভিযোগ হুবহুব এক।

মির্জা ফখরুল বলেন, পুরো পুলিশ বাহিনীর প্রিন্সিপ্যাল অফিসার হিসেবে আমরা প্রত্যাশা করি, আপনি অবিলম্বে সব গায়েবি, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের বন্ধে বিশেষ নির্দেশনা দেবেন। একইসঙ্গে এসব মামলা দায়েরের কারণে তদন্ত করে দোষী কর্মকর্তা ও সদস্যদের বিরেুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা