রাজনীতি

খেলা কাকে বলে দেখানো হবে

সান নিউজ ডেস্ক: আগামী ১০ ডিসেম্বর বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দিতে চাই না। তবে তারা যদি সহিংস পরিস্থিতির সৃষ্টি করে, আগুন আর লাঠি নিয়ে আসে, তবে খেলা কাকে বলে দেখানো হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন: জোড়া শিশুর দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল এখন নাটক শুরু করেছে। কোথাও সমাবেশ হলেই তাদের নাটক শুরু হয়। তারা এক সপ্তাহ আগে থেকেই হাঁড়ি-পাতিল, কাঁথা-বালিশ, লেপ-তোশক, কম্বল, পাটি, মশার কয়েল নিয়ে সেখানে জড়ো হয়। তারপরও বলে সরকার বাধা দিচ্ছে। কুমিল্লায় তো কেউ বাধা দেয়নি। আমরা রাজশাহীতে বলে দিয়েছি পরিবহন ধর্মঘট না করতে। ঢাকার সমাবেশেও বলে দিয়েছি পরিবহন চলবে। ঢাকায় সমাবেশ করতে তাদের কোনো বাধা দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলে দিয়েছেন পরিবহন ধর্মঘট না করতে।

আরও পড়ুন: ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে দেখা যাবে কারা জয়ী হয়। সরকারের পতন চেয়ে লাভ নেই। বাংলাদেশের পরিস্থিতি এখনো অনেক রাষ্ট্র থেকে ভালো আছে। শেখ হাসিনা যতদিন আছে বাংলাদেশ ততদিন ভালো থাকবে। শেখ হাসিনার সরকার আরেকবার দরকার।

তিনি আরও বলেন, বিএনপি আসলে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না। এদের মুখে মধু অন্তরে বিষ।

আরও পড়ুন: এইডসে মারা গেছেন ২৩২ জন

সম্মেলনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গোপালগঞ্জ -২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, সংরক্ষিত নারী আসন-২৫ এর সংসদ সদস্য নার্গিস রহমান প্রমুখ উপস্থিত রয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা