মারা গেছেন সাবেক এমপি শাহজাহান
রাজনীতি

মারা গেছেন সাবেক এমপি শাহজাহান

সান নিউজ ডেস্ক : গত ৫ নভেম্বর বরিশালে অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় আহত পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শাহজাহান খান মারা গেছেন।

আরও পড়ুন : ভোট গ্রহণ চলছে ৩ ইউপিতে

সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ধানমন্ডিতে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শাহজাহান খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান।

গত ৫ নভেম্বর বরিশালে অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে শুক্রবার (৪ নভেম্বর) রাতে পটুয়াখালী-বরিশাল সড়কের তেলিখালী এলাকায় শাহজাহান খান এবং তার সঙ্গে থাকা নেতা-কর্মীরা হামলার শিকার হন। এতে গুরুতর আহত হন শাহজাহান খান। গত ২৪ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

আরও পড়ুন : বিএনপির সময়ে জাতীয় পার্টির ক্ষতি হয়েছে

পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংসু সরকার কুট্টি বলেন, বরিশালের গণসমাবেশে যোগ দিতে গিয়ে ৪ নভেম্বর রাতে হামলার শিকার হন শাহজাহান খান। এতে তার কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের সঙ্গে কথা বলে জানাজার সময় জানানো হবে।

শাহজাহান খানের বড় ছেলে মো. শিপলু খান বলেন, বরিশালে যাওয়ার পথে আমার বাবার ওপর হামলা করা হয়। সেই দিনের পর থেকে বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় ধানমন্ডির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ সকাল ১০টার সময়।

আরও পড়ুন : ক্ষমতা দখলের সুযোগ নেই

প্রসঙ্গত, শাহজাহান খান পটুয়াখালীর একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক, পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা