রাজনীতি

ক্ষমা চেয়ে কাদেরের পক্ষে স্লোগান দিলেন এমপি একরাম

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিলেন নোয়াখালী-৪ আসনের আলোচিত সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

বুধবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় কবিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি ওবায়দুল কাদেরের কাছে তার অতীত কৃতকর্মের জন্য ক্ষমা চান।

এসময় একরামুল করিম চৌধুরী বলেন, আমি গতকাল কাদের ভাইকে ফোন করেছিলাম। আমি উনাকে (ওবায়দুল কাদের) বলেছিলাম, আপনি আমার বড় ভাই, এখানে অনেক লোক আছে, আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি অন্যায় করেছি, আমার বড় ভাই আপনার কাছে মাফ চেয়েছেন, আমিও আপনার কাছে মাফ চাচ্ছি। উনি (ওবায়দুল কাদের) আমাকে বললেন ঠিক আছে কাজ করো।

এমপি একরাম বলেন, সমসাময়িক কারণে আমাদের কিছু ভুল বুঝাবুঝি হতে পারে, আমরা যতদিন বাঁচবো ওবায়দুল কাদেরের পিছনে থেকেই রাজনীতি করবো। কাদের ভাইয়ের বিরুদ্ধে আমার কোন কথায় ভুল হয়ে থাকলে আমি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। কাদের ভাইয়ের সিদ্ধান্ত আমরা সবাই মেনে নিব।

সম্মেলনে একরামুল করিম চৌধুরীর বক্তব্যের পরই প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। এসময় তিনি একরামুল করিম চৌধুরীকে ক্ষমা করে দিয়েছেন বলে তাকে দলের জন্য কাজ করার নির্দেশ দেন।

সম্মেলনে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ,বাংলাদেশ আওয়ামী লীগের কৃৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এমপি একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম সেলিম, যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন,শহীদুল্লাহ খাঁন সোহেল প্রমূখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা