সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)
রাজনীতি

ফখরুলের মুখে মধু, অন্তরে বিষ

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী নাকি বলেছেন দেশে দুর্ভিক্ষ হবে। প্রধানমন্ত্রী এমন কথা বলেননি, বৈশ্বিক পরিস্থিতিতে তিনি বিশ্ব নেতাদের সর্তক হতে বলেছেন। কিন্তু বাংলাদেশে দুর্ভিক্ষ হবে- এমনটা প্রধানমন্ত্রী বলেননি। আমাদের ৩৬ হাজার বিলিয়ন ডলার রিজার্ভ আছে। ছয় মাসের ব্যবস্থা আছে। একটা দেশ চলার জন্য তিন মাসের রিজার্ভ থাকলেই যথেষ্ট। দেশের মানুষের চিন্তায় প্রধানমন্ত্রীর ঘুম নেই। তার কাছে এ দেশ নিরাপদ, দেশের জনগণ নিরাপদ। তাই শেখ হাসিনা সরকারকে আরেকবার দরকার।

আরও পড়ুন: ফসলের পুষ্টিগুণ নিশ্চিত করতে হবে

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭ বছর ৮ মাস পর জেলা স্টেডিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের আরও বলেন, ফখরুল মিথ্যাচার করছেন; তার মুখে মধু, অন্তরে বিষ। নিজেদের টাকায় পদ্মা সেতু হওয়ায় ফখরুলদের সহ্য হয় না। যদি মিথ্যাচার বন্ধে কোনো আইন করা হতো, তাহলে বিএনপির রাজনীতি বন্ধ হয়ে যেত। তাদের আমলেই জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে। শায়খ আবদুর রহমান ও বাংলা ভাই তাদের আমলেই সৃষ্টি। জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা হলো বিএনপি। বিএনপির আন্দোলনের বিরুদ্ধে খেলা হবে। মিথ্যাচারের বিরুদ্ধে খেলা হবে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

তিনি বলেন, লক্ষ্মীপুরে লক্ষ্মী ফিরে এসেছে। এ লক্ষ্মীকে ফিরে যেতে দেবেন না। আগামী নির্বাচনে ৪টি আসনেই নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন চৌধুরী মায়া। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

আরও পড়ুন: ডিসেম্বর-জানুয়ারিতে মূল্যস্ফীতি কমবে

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, এম এ মমিন পাটওয়ারীসহ স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা