রাজনীতি

ঢাকা জেলা বিএনপির কমিটি ঘোষণা

সান নিউজ ডেস্ক: বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাককে সভাপতি ও নিপুণ রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক করে দলের ঢাকা জেলা কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিএনপির ঢাকা জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে আছেন ইবনে আমান অমি। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের ছেলে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে আজ এই কমিটি ঘোষণা করা হয়। সেই সঙ্গে নারায়ণগঞ্জ, বরিশাল (দক্ষিণ) ও ভোলায় আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ডিজিটালাইজেশন হলে দুর্নীতির সুযোগ থাকবে না

নারায়ণগঞ্জ জেলায় ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ও ভোলা জেলা বিএনপির তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে গিয়াস উদ্দিনকে। এছাড়া ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, যুগ্ম আহ্বায়ক খন্দকার মাশুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল আহমেদ ও সদস্য সচিব হিসেবে গোলাম ফারুক খোকনের নাম ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: গুজব ঠেকাতে প্রস্তুত আওয়ামী লীগ

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবুল হোসেন ও সদস্য সচিব হয়েছেন আবুল কালাম শাহীন। এদিকে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন গোলাম নবী আলমগীর। এছাড়া ১নং যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ ও সদস্য সচিব হিসেবে রাইসুল আলমের নাম ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা