রাজনীতি

সংবিধান মেনেই আগামী নির্বাচন

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিএনপি যে সমস্ত দেশের দূতাবাসে গিয়ে ধর্না দেয়, সেই সমস্ত দেশে যেভাবে নির্বাচন হয় সেই নিয়ম মেনেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতারং বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধিনেই এই দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: মাদক কারবারির সঙ্গে গোলাগুলি হয়েছে

আমির হোসেন আমু বলেন, পেট্রোল বোমা মেরে আন্দোলনে সফল হওয়া যায়না। বিএনপি এখন ১২০ টাকা দিয়ে বাইরের লোক ভাড়া করে মহাসমাবেশ করছে। মহাসমাবেশ করে যদি কেউ মনে করে আওয়ামী লীগ কচুপাতার ওপর পানির মতো একটি সংগঠন সেটা ভুল। তারা মানুষ হত্য করে আন্দোলন করেছে আজ আবার মনুষের অসায়ত্বের সুযোগ নিয়ে আন্দোলন করতে চাইছে। সেটা কখনই সফল হবেনা।

মঙ্গলবার বেলা ১২টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন।

আরও পড়ুন: ফায়ার একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধে বক্তব্য দেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লা পনির।

দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও অনান্য প্রতিষ্টান মিলিয়ে মোট ৮০টি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে ডিজিটাল সেবাসমূহ, পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। আইসিটি বিভাগের সহযোগীতায় ঝালকাঠি জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা