রাজনীতি

ট্রাক চাপায় ছাত্রদল নেতাসহ দু'জনের মৃত্যু

এহসানুল হক , ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতাসহ মোটরসাইকেলের দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু

নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের শহীদুল্লার ছেলে ইলিয়াস সানি ইউসুফ (৩০) ও একই গ্রামের জাবেদুল ইসলামের ছেলে মো. আলমগীর (২৫)। এদের মধ্যে ইউসুফ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জনায়, বুধবার সন্ধ্যায় ইউসুফ ও আলমগীরকে সঙ্গে নিয়ে নাঈম মোটরসাইকেল চালিয়ে মাইজবাগের দিকে যাচ্ছিলেন। হারুয়া স্কুলের সামনে যেতেই একটি দাঁড়িয়ে থাকা ট্রাক অভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মোটরসাইকেলটি। পেছনে থাকা কিশোরগঞ্জগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ইউসুফ ও আলমগীরের মৃত্যু হয়। এ ঘটনায় আহত নাঈম নামের অপর একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধ জয় করেছি, খেলায়ও জিতবো

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, দুজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা