প্রতীকী ছবি
রাজনীতি

সেই স্মৃতির হাইকোর্টে জামিন

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার রাজবাড়ীর মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আরও পড়ুন: গুজরাটে সেতু দুর্ঘটনা: নিহত বেড়ে ১৪১

সোমবার (৩১ অক্টোবর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করা ব্যারিস্টার কায়সার কামাল।

আরও পড়ুন: বিশ্বে শনাক্ত ও প্রাণহানি কমেছে

সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজবাড়ীর মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শামসুল আরেফিন চৌধুরী সদর থানায় স্মৃতির বিরুদ্ধে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ৪ অক্টোবর রাতে সদরের বাসা থেকে স্মৃতিকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

এ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন স্মৃতি। আদালত সোমবার তাকে জামিন দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা