রাজনীতি

নিবন্ধন পেতে গণঅধিকার পরিষদের আবেদন

সান নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন দলটির সদস্যসচিব নুরুল হক নুরু।

আরও পড়ুন: করোনায় আরও ৪ জনের মৃত্যু

রোববার (৩০ অক্টোবর) বিকেলে নির্বাচন কমিশন ভবনে গণঅধিকার পরিষদের নিবন্ধন আবেদন জমা দেন তিনি। এসময় দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে আমাদের কনসার্ন নেই। নির্বাচনকালীন সরকার আমাদের প্রধান বিষয়। আমাদের কাছে নির্বাচন কমিশনের চেয়ে নির্বাচনকালীন সরকার গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি, ২০১৪ এবং ২০১৮ সালে দলীয় সরকারের অধীনে দুটি বিতর্কিত নির্বাচন হয়েছে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ভোটকেন্দ্রে কুত্তা-বিলাই-ছাগল দৌড়াদৌড়ি করেছে। কুত্তা-বিলাই-ছাগল দৌড়াদৌড়ি করবে- এ রকম ভোট এবং ভোটের পরিবেশ আমরা চাই না।

আরও পড়ুন: আপিল ও ডেথ রেফারেন্স শুনানি সোমবার

নুরুল হক নুরু বলেন, জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে। সেই ধরনের উৎসবমুখর ভোট এবং নির্বাচনের পরিবেশ আমরা চাই। তার জন্য অবশ্যই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছি এবং বিরোধীদলগুলো সেই দাবিতে এরই মধ্যে রাজপথে আন্দোলন গড়ে তুলছে। আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাচ্ছি না এবং যাবো না।

তিনি বলেন, ২০১৪ এবং ২০১৮ সালের মতো বিনাভোটের এবং ভোট ডাকাতের নির্বাচন এই দেশে ভবিষ্যতে আর হবে না। আগামীতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিবেশ তৈরি করলে অবশ্যই আমরা নিবন্ধন পাবো। আমাদের যদি নিবন্ধন থেকে বঞ্চিত করা হয় সেটা অন্যায় করা হবে। অন্যায়ের প্রতিবাদের জন্য তারুণ্যের উত্থান, এই রাজনৈতিক দলের জন্ম। প্রতিবাদের মধ্য দিয়ে আমাদের অধিকার আদায় করবো।

আরও পড়ুন: দারুণ লড়াইয়ে সক্ষম টাইগাররা

ডাকসুর এই সাবেক ভিপি বলেন, এখন পর্যন্ত জোটের বিষয়ে আমরা ভাবছি না। দেশে সুষ্ঠু ধারার রাজনীতির সংকট রয়েছে। নেতৃত্বের প্রতি মানুষের একটা আস্থাহীনতা রয়েছে। সে কারণে নতুন নতুন রাজনৈতিক দলের উত্থান হচ্ছে। বর্তমান সরকারকে হটিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্যান্য বিরোধীদলের সঙ্গে যুগপৎ ভাবে আন্দোলন করবো, রাজপথে থাকবো কিন্তু নির্বাচনের বিষয়ে এখনো দলের সিদ্ধান্ত হয়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা