মাদক নির্মুলে পুলিশকে তথ্য দিন : শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু
রাজনীতি
কমিউনিটি পুলিশিং ডে পালিত

মাদক নির্মুলে পুলিশকে তথ্য দিন

ঝালকাঠি প্রতিনিধি :“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে দেশের সকল জেলার ন্যায় ঝালকাঠিতে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। ঝালকাঠির অনুষ্ঠানমালার মধ্যে ছিলো, বর্ণ্যাঢ্য উদ্বোধনী পর্ব, র‌্যালি, আলোচনা সভা।

আরও পড়ুন : কবি ফররুখ আহমদের সাহিত্য শোষণের বিরুদ্ধে

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় ঝালকাঠি পুলিশ লাইন্স এর সবুজ চত্বরে এ অনুষ্ঠান উদ্বোধন করেছেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব এবং র‌্যালি শেষে পুলিশ লাইনের ড্রিলসেডের অনুষ্ঠান মঞ্চে জেলা পুলিশ কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেছেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু।

আরও পড়ুন : সাংবাদিকদের দুর্বলতা রয়েছে, পরিপক্বতা দরকার

বক্তৃতাকালে আমু বলেন, 'জঙ্গি দমন, মাদক নিয়ন্ত্রন, সন্ত্রাস দমন, করোনা মোকাবেলাসহ এদেশে পুলিশের ভুমিকা প্রসংশনীয়। সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ ভারত সীমান্তে মিয়ানমারের তিনশোর অধিক ফেন্সিডিল তৈরির কারখানা ছিলো। এথেকে প্রমানিত মাদক দিয়ে স্লো পয়োজন দেশে ঢুকিয়ে দিয়ে আমদের দেশকে ষড়যন্ত্রের মুখে ফেলা হয়েছিলো।

আরও পড়ুন : সাংবাদিকের উপর জননী বাস কর্মচারীদের সন্ত্রাসী হামলা

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেছেন, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির।

বছরব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিষেশ ভুমিকা রাখায় কমিউনিটি পুলিশের কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ এবং রাজাপুর উপজেলার ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক নাসির উদ্দিন মৃধার হাতে সম্মাননা স্বারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

আরও পড়ুন : চাকরিটাকে এবাদত মনে করেছি

আলোচনা সভা ও র‌্যালিতে জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা