নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান (ফাইল ছবি)
রাজনীতি

কেউ পারফেক্ট না

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, কোরআনে বলা আছে যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তনে সাহায্য করেন না। কমিউনিটি পুলিশের সদস্য যারা আছেন আমরা দোষ ধরি খুব বেশি। আমরা মানুষের ভালো থেকে খারাপ দেখি বেশি। কোন সেক্টর নেই যেখানে সবাই পারফেক্ট। সেটা রাজনীতি হোক, সাংবাদিক, শিক্ষক, হুজুর কেউ পারফেক্ট না। সব জায়গায় কিছু ভালো থাকবে কিছু খারাপ থাকবে।

আরও পড়ুন: চাকরিটাকে এবাদত মনে করেছি

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

মাদকসেবীদের সমালোচনা করে তিনি বলেন, মাদক যে খায় সে অসুস্থ। যে মাদক বিক্রি করে সে ডাইরেক্ট শয়তান। যে পরিবারে একটা ছেলে মাদক খায় সে পরিবারটা ধ্বংস হয়ে যায়। আমরা জানি কারা মাদক ব্যবসা করে। আমরা এমন ভান ধরি, সুশীল সাজি অথচ শেল্টারেই মাদক ব্যবসা হচ্ছে।

শামীম ওসমান আরও বলেন, এখন বয়স হয়েছে, আগের মতো পারি না। পারলে একাই নারায়ণগঞ্জ কন্ট্রোল করে ফেলতাম। ’৯৬ সালে নারায়ণগঞ্জে ফেনসিডিল ক্লাব নামে ক্লাবও ছিল। তখন প্রতিদিন নারায়ণগঞ্জে ৩০ হাজার ফেনসিডিল বিক্রি হতো। তখন নিষিদ্ধ পল্লি উচ্ছেদের সময় সেসময়কার এসপি এবং ওসিরা আমাকে যেভাবে সাহায্য করেছেন আমি তাদের জন্য দোয়া করি।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা