সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায়
রাজনীতি

সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায়

সান নিউজ ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতে জোর করে টিকে থাকতে চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : বিএনপিই রাজনৈতিক অধিকার হরণ করেছে

শনিবার (২২ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে দেশকে নরকে পরিণত করেছে।

আরও পড়ুন : বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই অবৈধ সরকার আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে। আমাদের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আমাদের সকল অর্জনকে ধ্বংস করেছে।

শুধুমাত্র একটি কারণে- তাদের অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতে। তারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তারা বিনাভোটে, জনগণকে বঞ্চিত করে ক্ষমতায় টিকে থাকতে চায়।’

আরও পড়ুন : আ’লীগকে হারানোর ক্ষমতা কারও নেই

বিএনপি মহাসচিব সরকারকে হুঁশিয়ার করে বলেন, পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আন্দোলন ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নেই।

খুলনা মহানগরীর গণসমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুল আলম। বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন : সন্ত্রাসীদের জড়ো করছে বিএনপি

এদিকে দলীয় নেতাকর্মীরা বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে সকাল থেকেই সভাস্থলে আসতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে ব্যাংক চত্বরের প্রধানসড়কে বাড়তে থাকে কর্মী সমাগম।

শুক্রবার (২১ অক্টোবর) রাত থেকেই শহরের আশপাশের ১০ জেলার নেতাকর্মীরা খুলনায় আসতে থাকেন। সভাস্থল থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে লাগানো হয়েছে মাইক, ব্যানার আর প্রজেক্টর।

আরও পড়ুন : নারী শ্রমিককে ধর্ষণ, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

কর্মসূচিতে আসা কর্মীরা অভিযোগ করেন, পথে পথে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা তাদের বাধা দিয়েছে। কোথাও কোথাও ভয়ভীতি দেখিয়ে ফেরত পাঠানো হয়েছে। তবুও সব বাঁধা পেরিয়ে সমাবেশে আসছে মানুষ।

আরও পড়ুন : খালেদাকে ক্ষমতার মসনদে বসতে দেয়া হবে না

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি আর নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবির পাশাপাশি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদও জানান নেতাকর্মীরা।

প্রসঙ্গত, এটি বিএনপির তৃতীয় বিভাগীয় মহাসমাবেশ। খুলনার পর বরিশাল, সিলেট ও রাজশাহীসহ আরও ৭টি সাংগঠনিক বিভাগে দলটির সমাবেশ করার কথা রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা