বিএনপিই রাজনৈতিক অধিকার হরণ করেছে
রাজনীতি

বিএনপিই রাজনৈতিক অধিকার হরণ করেছে

সান নিউজ ডেস্ক : সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, বিএনপিই দেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে।

আরও পড়ুন : বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

শনিবার (২২ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি মহানগর উত্তরের সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে চুন্নু এ মন্তব্য করেন।

বিএনপির অভিযোগ, সমাবেশ করলে সরকার সমর্থক ও পুলিশ তাদের ওপর হামলা করছে। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতীয় পার্টি রাজপথে নামলেই বিএনপির হামলা হতো।বিএনপির হামলায় জাতীয় পার্টি কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেনি।

আরও পড়ুন : আ’লীগকে হারানোর ক্ষমতা কারও নেই

বিএনপিই জাতীয় পার্টির ওপর হামলা করে মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে। এখন সেই ধারাবাহিকতা চলছে বলে জানান জাতীয় পার্টির মহাসচিব।

মো. মুজিবুল হক চুন্নু এ সময় বলেন, ‘সরকারের সদিচ্ছা না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ ও বিএনপি প্রমাণ করেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

আরও পড়ুন : সন্ত্রাসীদের জড়ো করছে বিএনপি

১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। কিন্তু ওই সব নির্বাচনে যারাই হেরেছে, তারাই অভিযোগ করেছে নির্বাচন সুষ্ঠু হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই আনুপাতিক হারে নির্বাচন হোক। আনুপাতিক হারে নির্বাচন হলে ভোটে কারচুপি হবে না, মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে।’

আরও পড়ুন : নারী শ্রমিককে ধর্ষণ, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

প্রসঙ্গত, চলতি বছরের আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির মহানগর উত্তরের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা