জিএম কাদের
রাজনীতি

ইভিএম দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়

আমিরুল হক, নীলফামারী: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, অর্থনৈতিক সমস্যায় সীমাহীন কষ্টে আছে সাধারণ মানুষ। বিশ্ববাজারে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম কমতে শুরু করেছে। আমাদের দেশেও জ্বালানি তেলের দাম কমানো উচিত।

আরও পড়ুন: শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে

তিনি বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে এ নির্বাচন কমিশন তাদের এজেন্ডাই বাস্তবায়ন করছে। ইভিএম দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে সিএসডি মোড়ে পথসভায় ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুরে এসব কথা বলেন তিনি।

উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যকালে জিএম কাদের বলেন, দেশ ও মানুষের কল্যাণে আমরা সরকারের সমালোচনা করবো, এটা আমাদের কর্তব্য। তাই সরকারের সমালোচনা করলে, রাষ্ট্রবিরোধী মনে করা হয়। অনেক ক্ষেত্রে রাষ্ট্র বিরোধী মামলাও দেওয়া হয়। একের পর এক জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে কর্তৃত্ববাদী শোষণ ব্যবস্থা কায়েম করেছে। ফলে জনগণ চরম দূরাবস্থায় পতিত হয়েছে। একারনেই আজ দেশের মানুষ তাদের প্রতি বিতৃষ্ণ।

তিনি আরও বলেন, নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য না হলে সংঘাত আরো বাড়বে। কারন, আগামী নির্বাচন হবে অস্তিত্বের লড়াই। দেশের রাজনৈতিক সংস্কৃতি এমন একটি জায়গায় নেয়া হয়েছে, সবাই প্রতিপক্ষকে শত্রু মনে করছে। সবাই মনে করছে পরাজিত হলে তাকে হত্যা করা হবে, যে পরাজিত হবে সে নিশ্চিহ্ন হয়ে যাবে। আসলে এমন রাজনৈতিক সংস্কৃতি আমরা চাই না। আমরা চাই সবাই যার যার রাজনীতি করবে।

এর আগে তিনি আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছলে শত শত নেতাকর্মী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল, চেয়ারম্যানের উপদেষ্টা ড. মেহেজেবুন্নেসা রহমান টুম্পা, কেন্দ্রীয় কমিটির সদস্য আদনান রহমান।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজুর রহমান, রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর জাতীয়পাটি সদস্য সচিব রাকিব খান, জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটি ছাত্র বিষয়ক ফয়সাল দিদার দিপু প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা