আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
রাজনীতি

আপনারা ভয় পাবনে না

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের বিষয়ে ভারত সরকারকে নেতিবাচক ধারণা দিতে একটি অশুভ চক্র সনাতম ধর্মাবলম্বীদের ওপর হামলা করে।

আরও পড়ুন: আরও ৬৩৫ হাসপাতালে ভর্তি

রোববার (২ অক্টোবর) রাজধানীর রামকৃষ্ণ মন্দিরে পূজামণ্ডব পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সনাতম ধর্মাবলমম্বীদের আশ্বস্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা ভয় পাবনে না, আতঙ্কিত হবেন না। এবার আমরা প্রস্তুত। আমি আশা করি, দুর্বৃত্তরা কোনো দলের নয়, এরা যে দলেরই পরিচয় হোক তাদের প্রতিরোধ করতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।’

আরও পড়ুন: ফের বেড়েছে ডিমের দাম

‘পূজা কমিটি বলেছে, বিচার হয়নি। কেন বিচার হবে না? বাংলাদেশে কত অপরাধীদের বিচার করেছেন শেখ হাসিনা। এমনকি নিজের দলের লোকও জেলে। কাজেই যারা হিন্দুদের বাড়িঘর-মন্দিরে হামলা করেছে, সে যে পরিচয়ই হোক-এই দুর্বৃত্তদের ক্ষমা নেই। তাদের বিচারের সম্মুখীন করতেই হবে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে।’

তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে একটা অশুভ চক্র আছে যারা হিন্দুদের অতর্কিত হামলা চালিয়ে ভারত সরকারকে জানিয়ে দিতে চায় যে কাজটা আওয়ামী লীগ করেছে। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

এ সময় বিরোধী রাজনৈদিক দলের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন চান শান্তিপূর্ণভাবে ধর্মকর্ম করতে দিন। সংলাপ করছেন করুন, সেটা আপনাদের নিজেদের ব‌্যাপার, কিন্তু আমি বলবো দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে সরকারি দলের পাশাপাশি বিরোধীদলেরও ভূমিকা আছে। আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। দুর্বৃত্তরা কোনো রাজনৈতিক দলের নয়।’

আরও পড়ুন: ফের বেড়েছে ডিমের দাম

অন‌্য যেকোনো সময়ে চেয়ে এবার সরকার বেশি সতর্ক রয়েছে জানিয়ে কাদের বলেন, ‘সারা বাংলায় আইনপ্রয়োকারী সংস্থা তারা প্রস্তুত আছে। তারা সতর্ক পাহারায় আছে। বিশৃঙ্খলা, সহিংসতার বিরুদ্ধে এবার অনেক বেশি শক্তিশালী অবস্থায় আছে। তাদের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও আজকে সক্রিয় অবস্থানে রয়েছে।’

‘কোনো চিন্তা করবেন না। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। এই উৎসব সার্বজনীন।”

আওয়ামী লীগ সরকারের টানা ১৩ বছরে কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি (গত বছর ছাড়া) উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে টানা ১৩ বছর। এই সময়ে ১৩টি দুর্গাপূজায় ও প্রতি পূজায় ৩০ হাজারের বেশি পূজামণ্ডব হয়েছে। এবারও ৩২ হাজারের বেশি হয়েছে। এই ১৩ বছরে মাত্র একটিবার এই দুর্গাপূজা দৃর্বৃত্তায়নের টার্গেট হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর টার্গেট হয়েছে। মন্দির টার্গেট হয়েছে এবং তাদের ঘরবাড়ি দোকানপাট পর্যন্ত হামলা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: মিয়ানমারে বিমান লক্ষ্য করে গুলি

‘একাধারে ১১টি দুর্গাপূজা নির্বিঘ্ন হয়েছে। শান্তি বিনষ্ট হয়নি। কিন্তু গতবার দুর্ভাগ‌্যজনক কিছু ঘটনা ঘটে গেছে। ১১ বছর যখন শান্তিপূর্ণ তখন এবারও শান্তিপূর্ণ হবে, এরকম চিন্তা-ভাবনা থেকে সতর্কতার কিছুটা অভাব ছিলো। কোথাও কোথাও রাজনৈতিকভাবেও আমরা অসতর্ক ছিলাম।”

এ সময় বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ভোট এলে হিন্দুদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে যান। নিজেদের বিপদ মনে করে ভোট প্রার্থী হন। কিন্তু হিন্দুরা যখন বিপদে পড়েন তখন কোথায় থাকেন।

পরে রমনা কালিমন্দিরে দুর্গাপূজা পরিদর্শনে যান ওবায়দুল কাদের। তিনি বলেন, গত বছরের ঘটনা নিদারুণভাবে লজ্জা দিয়েছে। সে ব্যাপারে সতর্ক রয়েছি। সরকারি সংস্থার পাশাপাশি পার্টিও সতর্ক আছে।

আরও পড়ুন: মিয়ানমারে বিমান লক্ষ্য করে গুলি

সব দলকে দুর্গাপূজায় দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি শান্তিপূর্ণ উৎসব হিসেবে পালিত হয়েছে। এই কয়টা দিন সবাই মিলে দ্বায়িত্বশীল ভূমিকা পালন করবো। এটা শুধু আওয়ামী লীগ নয় সব দলের কর্তব্য। শুধু রাজনীতি করলে হবে না।’

‘আমরা ঈদ উৎসব করি, হিন্দুদের জন্য এটাই ঈদ উৎসবের মতো। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি দুর্বৃত্ত করে তাহলে ছাড় দেওয়া হবে না।’

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সাহা, রমনা কালিমন্দির পূজা উদযাপন কমিটির আহ্বায়ক পলাশ হাজরা, সদস্য সচিব উৎপল বিশ্বাস উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা