ছাত্রদল লোগো
রাজনীতি

ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েল সাধারণ সম্পাদক করে ৩০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন বিএনপি। কেন্দ্রীয় ছাত্রদলের পাশাপাশি খোরশেদ আলম সোহেলকে সভাপতি আর আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিও ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপি-আ’লীগ পাল্টাপাল্টি সমাবেশ

রোববার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি অনুমোদিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে কেন্দ্রীয় কমিটিতে ২২ জনকে সহ-সভাপতি এবং ১৪৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া, ৩৮ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১৭ এপ্রিল ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের পূর্বের কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের আংশিক কমিটিতে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েল সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদে জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়াকে মনোনীত করা হয়।

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তি চেয়ে আবেদন

এর আগে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর দীর্ঘ ২৭ বছর পর সরাসরি ভোটে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল।

১১ সেপ্টেম্বর ২০২২ প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি অনুমোদিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Posted by Bangladesh Nationalist Party-BNP on Sunday, September 11, 2022

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা