রাজনীতি
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে

নৌকার মাঝি মাহমুদ হাসান রিপন

এস.এম শাহাদৎ হোসাইন: আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে আসন-৩৩ গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি এবং বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদ হাসান রিপন। এছাড়া তিনি বর্তমানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য।

আরও পড়ুন: খালেদার মুক্তির মেয়াদ বাড়ানো হবে

শনিবার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করবেন।

এর আগে বিকেল ৪টায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন ছাড়াও দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে এ সভা অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠিত বৈঠকের শুরুতেই ব্রিটেনের রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন।

আরও পড়ুন: কমবে সয়াবিন তেলের দাম!

জানা গেছে, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ১০ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে ছিলেন সংসদ সদস্য প্রয়াত ফজলে রাব্বী মিয়ার মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলি, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জিএম সেলিম পারভেজ, লুদা মিলা পারভীন, এস এম শামসুল আরেফিন, মাহবুবুর রহমান, আল মামুন, উম্মে জান্নাতুল ফেরদৌস ও সুশীল চন্দ্র সরকার।

এর আগে গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২৪ জুলাই সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম আসনটি শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করেন।

আরও পড়ুন: বেঁচে থাকার সব দিয়েছে ভারত

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর, আপিল ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ১৯-২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২২ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা