রাজনীতি

রুহিয়ায় ১৪৪ ধারা জারি

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় উত্তেজনা প্রেক্ষিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানা ওসি সোহেল রানা।

আরও পড়ুন: গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৬

মঙ্গলবার (৩০ আগস্ট) রুহিয়া পূর্ব ও পশ্চিম চৌরাস্তাসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এর আগে সোমবার এ আদেশ জারি করেন ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান।

তিনি বলেন, ‘রুহিয়া থানা এলাকায় একই স্থানে ও একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি কর্মসূচি পালনে অনড় অবস্থানে রয়েছে। উভয় দলের কর্মসূচি অব্যাহত থাকলে রুহিয়া এলাকার বিভিন্ন মোড়ে যান চলাচলে বিঘ্নসহ গাড়ি ভাঙচুর, ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তার স্বার্থে রুহিয়া এলাকার পূর্ব চৌরাস্তা, পশ্চিম চৌরাস্তা ও ঠাকুরগাঁও -আটোয়ারী মাইক্রোবাস স্ট্যান্ডসহ আশপাশের এলাকায় মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

আরও পড়ুন: ৬ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ

ইউএনও শাহরিয়ার রহমান বলেন, ‘এ সময়ে এসব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিটিং-মিছিল, লোকসমাগম, চার বা ততধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থী সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এদিকে, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রুহিয়ায় বিকাল ৩টায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করা হয়। কিন্তু সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন আয়োজন করা হয় জেলা বিএনপির কার্যালয়ে।

আরও পড়ুন: কমলো জ্বালানি তেলের দাম

অন্যদিকে, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, ১৫ আপস্ট ও ২১ আগস্ট এর হত্যাকাণ্ডের প্রতিবাদে এক সমাবেশ আয়োজন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানা ওসি সোহেল রানা বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। যে কোন অনাকাংখিত পরিস্থিতি কঠোর হস্তে দমন করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা