সরকার লুটেপুটে খাওয়ার চেষ্টা করছে
রাজনীতি

সরকার লুটেপুটে খাওয়ার চেষ্টা করছে

জামালপুর প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রীরা এতদিন দাম্ভিকতা করে তাদের বক্তৃতায় বলেছেন আমরা এখন আর ভিক্ষা করিনা আমরা এখন ভিক্ষা দেই। আমরা এখন ঋণ করিনা আমরা এখন ঋণ দেই। জনগণকে মিথ্যাচার করে বাংলাদেশকে আজ চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছেন তারা।

আরও পড়ুন : মুরগি ও ডিমের দাম বেড়েছে

শুক্রবার (১২ আগস্ট) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ খাতে চরম লোডশেডিং এবং দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন আরও বলেন, সরকার এতদিন বলেছেন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। আজকে বিদ্যুতের চরম বিপর্যয়। প্রধানমন্ত্রী বলেছেন দিনে দুই ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং হবে। এখন সারাদিনে দুই ঘন্টা বিদ্যুৎ থাকে কিনা এটাই বাংলাদেশের মানুষের প্রশ্ন?

আজকে তেলের দাম অস্বভাবিক বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ প্রতিটি জিনিসের দাম হু হু করে বাড়ছে সরকার কোন ব্যবস্থা নেয়না। কারন সরকার বুজতে পেরেছে এই সরকার আর বেশিদিন নাই। চলে যাওয়ার আগে যা খাওয়ার লুটেপুটে খেয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানান এই বিএনপি নেতা।

আরও পড়ুন : বোমা হামলায় তালেবানের শীর্ষ নেতা নিহত

জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা