মির্জা ফখরুল ইসলাম আলমগীর ( ফাইল ফটো)
রাজনীতি

দেশ অন্ধকার খাদের প্রান্তে

সান নিউজ ডেস্ক : সরকার মেগা প্রজেক্টগুলোতে মেগা দুর্নীতি করে দেশকে এক অন্ধকার খাদের প্রান্তে পৌঁছে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: বিএনপি হতাশাবাদী রাজনৈতিক শক্তি

তিনি বলেন, ‘দেশে অর্থনীতির প্রত্যেকটি সূচকই এখন নিম্নগামী। দেশের আর্থিক খাত লোপাট করাতে সরকার ক্রমাগতভাবে সহযোগিতা করে এসেছে। কারণ এই লুটপাটের হোতারা হচ্ছেন সবাই সরকারের তল্পিবাহক। বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে।’

শুক্রবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দুঃশাসন জারি রেখেই অবৈধ শাসকগোষ্ঠী ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর এই জন্য তারা বিরোধী দলকে দমন-পীড়নের মাধ্যমে নিশ্চিহ্ন করার নীলনকশা বাস্তবায়ন করছে। নিজেদের টিকে থাকার জন্য ক্ষমতাসীনদের হাতিয়ারই হচ্ছে ষড়যন্ত্র ও চক্রান্ত।’

আরও পড়ুন: এডিসি লাবনীর আত্মহত্যার নেপথ্যে

আওয়ামী লীগ দেশে নাৎসিবাদী শাসন চালাচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এরা জনগণকে নিজেদের শত্রুপক্ষ ভেবে তাদের সব মানবাধিকার কেড়ে নিয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা এখন আওয়ামী কারাগারে বন্দি। নাৎসিবাদী শাসনের বিষাক্ত ছোবলে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। বাংলাদেশের বর্তমান নাৎসীবাদের রাজত্বে প্রত্যেকেই জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে আছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী অনাচার আর কুর্কীতিতে দেশকে ভরিয়ে দিয়েছে। ক্ষমতাসীনদের লুট, হরিলুট, টাকা পাচার, গুম, খুন আর মহাদুর্নীতির কাহিনী এখন মানুষের মুখে মুখে। দেশের মধ্যম আয় ও নিম্ন আয়ের মানুষ জীবন ধারণের সব অবলম্বন হারিয়ে ফেলেছে।’

আরও পড়ুন: ইউএনওর অকথ্য গালাগালি ভাইরাল

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে বিরোধী দলের অস্তিত্বই যেন সরকারের কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা সাজানোর জন্য পরিকল্পিত ঘটনা তৈরি করা ইত্যাদি অপকর্মই এখন সরকারের একমাত্র কর্মসূচি। আর এই কর্মসূচি বাস্তবায়ন করতে সরকার নির্লজ্জভাবে প্রশাসন ও পুলিশকে ব্যবহার করছে। তারই ধারাবাহিকতায় ফেনী জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে মিথ্যা মামলা সাজিয়ে গ্রেফতার করা হয়েছে।’

যুবদল নেতা জাকির হোসেন জসিমকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা